ঢাকাSaturday , 18 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমাদের আলোকিত সমাজ’র উদ্যোগে আলোকিত মানুষ সংবর্ধনা প্রদান

admin ঢাকা
আপডেট: 18 January 2020, 21:32

ডেস্ক রিপোর্ট: ‘বদলে যাও বদলে দাও আলোকিত মানুষ হও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের আলোকিত সমাজ সাতক্ষীরা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও আলোকিত মানুষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা টেনিস ক্লাব মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম.এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে.এম আযম খসরু। নন ক্যাডার সরকারি চাকুরিজীবী ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস, আমাদের আলোকিত সমাজ’র চেয়ারম্যান এ.আর কামরুল ইসলাম, ছাইফুল করিম সাবু, শেখ শফিক উদ দৌলা সাগর, মো. ছানারুল ইসলাম (সানাওয়ার), এমদাদুল হক সুজন, গৌতম হালদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিএম জাফর, মো. ইনছুর আলী, বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, মো. আব্দুল্লাহ সরদার, মো. জোহর আলী, মো. রমজান আলী, জাহিদ হোসেন খান প্রমুখ। সাতক্ষীরা জেলার আলোকিত মানুষ বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা ও সাতক্ষীরার ১০ টাকায় গরিবের ডাক্তার ডা. মো. এবাদুল্লাহকে আলোকিত মানুষ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আমাদের আলোকিত সমাজ’র সাতক্ষীরা’র সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *