ঢাকাFriday , 17 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা প্যারামেডিকেল’র ৬ষ্ঠ ব্যাচের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 17 January 2020, 22:58

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা প্যারামেডিকেল এন্ড টেকনোলজি (পিটিএফ)’র ৬ষ্ঠ ব্যাচের ক্লাস উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় পাটকেলঘাটা পেট্রল পাম্পের সামনে অবস্থিত ডাক্তার এবং নার্স প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পিটিএফ বোর্ডের চেয়ারম্যান এ.কে. আজাদ ইকতিয়ার। শাখা পরিচালক খায়রুল আলম সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা-পাটকেলঘাটা সার্কেল) মো: হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের প্রভাষক মো: নাজমুল হক, পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল হাই, ডা. অর্ঘ দে, এম.বি.বি.এস পি.জি.টি ঢাকা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী, আবু মুছা, মামুন কবির, অপূর্ব রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *