ঢাকাFriday , 17 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুক্তিপণের দাবিতে ২ জেলে অপহরণ

admin ঢাকা
আপডেট: 17 January 2020, 22:44

ডেস্ক রিপোর্ট: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাতে সুন্দরবনের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের অপহরণ করা হয়। মুক্তিপণের জন্য বন দস্যুরা এ সময় মাথাপিছু তিন লক্ষ টাকা দাবি করেছে বলে জানা গেছে। অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মোকিম হাওলাদারের ছেলে খবির হাওলাদার (২৭) ও সিরাজুল হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৬)। গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম জানান, সপ্তাহ খানেক আগে বন অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে বাটুলা নদীতে মাছ ধরতে যায় অপহৃতরা। সেখান থেকে ভোররাতে তাদের অপহরণ করে মাথাপিছু তিন লাখ টাকা করে দাবি করে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা। সুন্দরবন সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান জানান, অপহরণের কোন অভিযোগ আমরা পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *