ঢাকাThursday , 16 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ সরকারি কলেজ ও মহিলা কলেজের অ্যালামনাই এসোসিয়েশন গঠন ও পুনর্মিলনীর প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 16 January 2020, 20:50

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সরকারি কলেজ ও রোকেয়া মনসুর মহিলা কলেজে অ্যালামনাই এসোশিয়েশন গঠনের লক্ষে গঠিত আহবায়ক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কালিগঞ্জ সরকারি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও প্রস্তুতি কমিটির আহŸায়ক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, সদস্যসচিব ময়নুল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও আহŸায়ক কমিটির সদস্য জিএম রফিকুল ইসলাম, সদস্য যথাক্রমে অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সনৎ কুমার গাইন, অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, শেখ সাইফুল বারী সফু, গোলাম মহিউদ্দীন, মোস্তফা আক্তারুজ্জামান পল্টু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজিমুদ্দীন আহমেদ, সদস্য যথাক্রমে শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, বিলকিস আক্তার, সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ। উপজেলা সদরে অবস্থিত দু’টি ঐতিহ্যবাহী কলেজে অ্যালামনাই এসোসিয়েশন গঠনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৯ ফেব্রæয়ারীর মধ্যে কালিগঞ্জ সরকারি কলেজের ১৯৮০ সালের পর থেকে অধ্যয়নরত সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং রোকেয়া মনসুর মহিলা কলেজের ১৯৮৯ সাল থেকে অধ্যয়নরত সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ নিয়মানুযায়ী আবেদনপত্র পূরণ পূর্বক অ্যালামনাই এসোসিয়েশনের জন্য তালিকাভুক্ত হতে পারবেন। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার টাকা (অ্যালামনাই এসোসিয়েশনের জন্য ৩শ’ টাকা এবং পুনর্মিলনীর জন্য ৭শ’ টাকা) প্রদান করতে হবে। এছাড়া পরিবারের সদস্য ও স্বজনদের জন্য জনপ্রতি ৫শ’ টাকা দিয়ে পুনর্মিলনীতে অংশগ্রহণের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে যোগাযোগ করে নাম লিপিবদ্ধসহ যাবতীয় তথ্য জানা যাবে। তাছাড়া খুব শীঘ্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইজ খোলাসহ এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *