ঢাকাThursday , 16 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর ফুটবল একাডেমি খেলোয়াড় তৈরির কারখানা

admin ঢাকা
আপডেট: 16 January 2020, 20:44

এস এম মোস্তফা কামাল, শ্যামনগর : শ্যামনগর উপজেলা দেশের সর্ব দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিশ্ব ঐতিহ্যের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন বেষ্টিত উপক‚লীয় উপজেলা । আয়তনের দিক থেকেও দেশের সর্ববৃহৎ এ উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার ৪ লক্ষাধিক জনগণের বসবাস। এ বৃহৎ জনগোষ্ঠীর এক অংশ সুন্দরবন নির্ভর হলেও খেলা প্রিয় মানুষের সংখ্যা এখানে কোন অংশে কম না। বিশেষ করে ফুটবল খেলা এ অঞ্চলের সকল শ্রেণি পেশার মানুষের কাছে বেশি প্রিয়। বর্তমান সময়ে এ অঞ্চলের মানুষের কাছে ফুটবল খেলাকে বেশি জনপ্রিয় করে তুলেছে দেশ সেরা ফুটবল খেলোয়াড় এ বছরের প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এর মধ্য মাঠের তুখোড় খেলোয়াড় শ্যামনগরের কৃতি সন্তান আলমগীর কবীর রানা। আলমগীর কবীর রানার উদ্যোগে বছর ১০ পূর্বে ফুটবল খেলোয়াড় তৈরির কারখানা খ্যাত শ্যামনগর ফুটবল একাডেমির পথযাত্রা শুরু। হাটি হাটি পা পা করে এ অল্প দিনেই শ্যামনগর ফুটবল একাডেমির সুনাম গোটা দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে খুদে ফুটবল খেলোয়াড়দের নিয়ে এ একাডেমি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফুটবল খেলোয়াড় তৈরি করার লক্ষেই কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে এ একাডেমি থেকে বিকেএসপি, সামসুল হুদা ফুটবল একাডেমি, সাতক্ষীরা জেলা দল ও খুলনা জেলা দল ছাড়াও রাজধানী ঢাকার বিভিন্ন ক্লাবে খেলোয়াড়দের সুনিপুণ ক্রীড়া নৈপুণ্য ফুটবল প্রেমিকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। এভাবে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড়দের মান উন্নয়নের মধ্য দিয়ে একাডেমির সুনাম ছড়াতে সক্ষম হয়েছে। এ একাডেমির ৩ জন খেলোয়াড় বাংলাদেশ অনুদ্ধ ১৪ ও ১৫ জাতীয় দলে অংশগ্রহণ করে দেশে ও বিদেশেও দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। এদের মধ্যে উপজেলার ভুরুলিয়া গ্রামের হাবিবুর রহমান বিকেএসপির হয়ে ভারতের সুব্রত কাপ খেলে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়। এ টুর্নামেন্টে বিকেএসপির হয়ে অধিনায়কত্ব করেন উপজেলার আর এক কৃতি ফুটবল খেলোয়াড় রাকিবুল হাসান। বর্তমানে রাকিবুল হাসান জাতীয় দলের প্র্যাকটিসে ঢাকাতে অবস্থান করছে। এছাড়া এ একাডেমির খেলোয়াড় শ্যামনগরের সন্তান সুমন ও আছাদুল বিকেএসপি থেকে অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের হয়ে কাতারে খেলে এসেছে। নারী ফুটবল খেলোয়াড় শ্যামনগর ফুটবল একাডেমির রুপা অনূর্ধ্ব ১৩ জাতীয় দলের হয়ে ঢাকাতে ৩ মাসের ট্রেনিং এ আছে। তাছাড়া অপর ২ সদস্য আমির হোসেন ও মাহফুজ সামসুল হুদা ফুটবল একাডেমি যশোরে প্রশিক্ষণে আছে। এভাবে প্রতি বছর এ ফুটবল একাডেমি থেকে পুরুষ ও নারী ফুটবল খেলোয়াড়রা বিকেএসপি সহ দেশের প্রতিষ্ঠিত ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। বর্তমানে এ একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন দেশ সেরা মধ্য মাঠের ফুটবল খেলোয়াড় শ্যামনগরের কৃতি সন্তান আলমগীর কবীর রানা। শত ব্যাস্ততার মাঝেও তিনি সুযোগ পেলেই ছুটে আসেন ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ দেখভাল করার জন্য এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে সহযোগিতা করেন। একাডেমির নিয়মিত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন শ্যামনগরের অর এক কৃতি ফুটবল খেলোয়াড় ওস্তাদ আক্তার হোসেন। সরজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল বিকাল দু’বেলায় শ্যামনগর সদরে অবস্থিত হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিবিড় প্রশিক্ষণ চলছে। এ প্রশিক্ষণে নারী ফুটবল খোলোয়াড়রাও নিয়মিত অংশ নিচ্ছে। সবমিলিয়ে অর্ধ শতাধিক খেলোয়াড় নিয়মিত প্রশিক্ষণে অংশ নিতে দেখা যায়। একাডেমির সভাপতি আলমগীর কবীর রানা জানান, মানসম্পন্ন ফুটবল খেলোয়াড় তৈরির মাধ্যমে শ্যামনগরের সুনাম গোটা দেশে ছড়িয়ে দেওয়াই তার উদ্দেশ্য। একাডেমির সাধারণ সম্পাদক রোকনউদ্দিন বলেন, ক্রিকেটের পাশাপাশি ফুটবলের মান উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে নিবিড় প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি শ্যামনগর ফুটবল একাডেমির কার্যক্রম অব্যাহত ও বেগবান রাখতে নির্দিষ্ট প্রশিক্ষণের মাঠ সহ ফুটবল খেলাপ্রিয় বিত্তবানদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *