ঢাকাWednesday , 15 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 15 January 2020, 21:36

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মুজিববর্ষ উপলক্ষে দুস্থ, অসহায় নারীদের আয় বর্ধন মূলক কর্মকান্ড বৃদ্ধির লক্ষে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এডিপির অর্থায়নে এক সভা অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন। এসময় ৪মাসের প্রশিক্ষণ প্রাপ্ত ১৯জন দুস্থ নারীদের আয় বৃদ্ধি করতে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়। বক্তারা পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলতে শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন। এই কর্মসূচির মাধ্যমে নারীরা নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি আর্থ সামাজিক ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *