ঢাকাWednesday , 15 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ফেন্সিডিল সহ ২ মাদক বিক্রেতা আটক

admin ঢাকা
আপডেট: 15 January 2020, 21:16

দেবহাটা প্রতিনিধি: মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে উপজেলার দখিন কুলিয়া হাজী লুৎফরের হ্যাচারী সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন হাড়দ্দাহ গ্রামের রিয়াজদ্দীনের ছেলে মুছা করিম ও দখিন কুলিয়ার মৃত. আহছান গাজীর ছেলে সহিদুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই প্রবীর, এএসআই ইমামুল ও রশিদুল ইসলাম এবং পুলিশ সদস্য জিয়াউর রহমান জিয়া। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক, জুয়া, সন্ত্রাসীসহ অপকর্মের সাথে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *