ঢাকাWednesday , 15 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণী চিকিৎসক নিহত

admin ঢাকা
আপডেট: 15 January 2020, 21:15

কেঁড়াগাছি প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক প্রাণী চিকিৎসক নিহত হয়েছে । গত মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ইউনিয়নের বোয়ালিয়া কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত প্রাণী চিকিৎসকের নাম-আলমগীর হোসেন (২৮)। তিনি বোয়ালিয়া মাঝের পাড়ার মো: আব্দুর রাজ্জাকের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া কলেজ মোড়ে রাস্তা ক্রস করার সময় একটি মোটর ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় ।এতে মোটরসাইকেল আরোহী প্রাণী চিকিৎসক আলমগীর হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে । পরে খুলনায় ও চিকিৎসা সম্ভব না বুঝে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে। এ দিকে গতকাল বুধবার বাদ জোহর নিহতের বাড়িতে স্থানীয়দের উপস্থিতিতে জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। প্রাণী চিকিৎসক আলমগীর হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *