ঢাকাTuesday , 14 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফকরাবাদ গার্লস স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সভাপতির সাংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 14 January 2020, 20:59

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ফকরাবাদ জে,বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সভাপতির স্বাক্ষর নকলসহ বিভিন্ন প্রকার জালিয়াতির প্রতিকার প্রার্থনা করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করেছেন কমিটির সভাপতি সুব্রত মÐল। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সুব্রত বলেন, আমি নির্বাচিত ও বোর্ড কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়ে নিয়মিত সভাপতি হিসাবে দায়িত্বরত আছি। কমিটির মেয়াদোত্তীর্ণ হবে আগামী ১৭ মার্চ। কিন্তু বিগত ৭/৮ মাস পূর্ব থেকে প্রধান শিক্ষক অজয় ঢালী স্কুলের ম্যানেজিং কমিটির কোন সভা আহŸান করেন না বা কোন কার্যক্রমে আমার সাথে কোন প্রকার পরামর্শ করেন না। গত ১১ জানুয়ারি মাইকে নির্বাচনি তফসিলের বিষয়ে ঘোষণা দেওয়া হলে আমি জানতে পারি প্রধান শিক্ষক নির্বাচনি কার্যক্রম চালাচ্ছেন। নির্বাচনি তফসিল ঘোষণার পূর্বে বিধি মোতাবেক খসড়া ও চড়ান্ত ভোটার তালিকায় সভাপতির স্বাক্ষর নিয়ে অনুমোদন করাতে হয়। কিন্তু প্রধান শিক্ষক বিধি বহির্ভূতভাবে আমার স্বাক্ষর জাল করে ভোটার তালিকা প্রণয়নসহ নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসব অপ তৎপরতা বন্ধসহ অবৈধ কার্যক্রমের প্রতিকার প্রার্থনা এবং বিধি মোতাবেক কমিটির মেয়াদান্তে তফসিল ঘোষণার পুনরাদেশ প্রদানের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *