ঢাকাTuesday , 17 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে দুই জেলে আটক, ৪০ মণ সুন্দরী কাঠ জব্দ

admin
July 17, 2018 6:17 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে অবৈধভাবে পোনা আহরণের সময় মালামালসহ দুই জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। মঙ্গলবার (১৭ জুলাই) ভোরে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় পোনা আহরণে ব্যবহৃত জাল।
আটককৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের নজির সরদারের ছেলে খায়রুল সরদার (৪৫) এবং বৈশখালী গ্রামের সোহরাব আলী গাজীর ছেলে খোকন গাজী (৫০)।
পেট্রোল টিমের লিডার মোবারক হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, পৃথক অভিযানে সুন্দরবন থেকে পাচারকালে ৪০ মণ সুন্দরী কাঠ জব্দ করেছে আংটিহারা কোস্টগার্ড ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবনের টেকের খাল থেকে এই কাঠ জব্দ করা হয়।
আংটিহারা কোস্টগার্ডের পেটি অফিসার মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ মণ সুন্দরী কাঠ জব্দ করে আন্দার মানিক বন অফিসে জমা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।