ঢাকাTuesday , 14 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 14 January 2020, 20:19

কলারোয়া অফিস: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ১ম ও ২য় বর্ষের চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নিজস্ব ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১০ থেকে ১টা পর্যন্ত “হোমিওপ্যাথির নিয়মনীতি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম ব্যাচের ১ম বর্ষের এই পরীক্ষার পাশাপাশি ২য় ব্যাচের ২য় বর্ষের চুড়ান্ত পরীক্ষাও অনুষ্ঠিত হবে আগামী কাল ১৫ জানুয়ারি থেকে। ১ম ব্যাচের ৫ টি এবং ২য় ব্যাচের ৬ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ২৮ জানুয়ারি। পরীক্ষা কেন্দ্রের সচিবের দায়িত্বে ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিক। উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার হারুনর রশীদ মোল্লা, কলেজ পরিচালনা কমিটির সদস্য সাবেক অধ্যাপক শিক্ষাবিদ এম এ ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *