ঢাকাTuesday , 14 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে কালী পূজা ও পৌষ সংক্রন্তি মেলা

admin ঢাকা
আপডেট: 14 January 2020, 20:16

ঝাউডাঙ্গা প্রতিনিধি: আগামীকাল ১৫ জানুয়ারি বুধবার থেকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুরু হচ্ছে ৬দিনব্যাপি ঝাউডাঙ্গা মহাশ্মশান কালীপূজা ও পৌষ সংক্রান্তি মেলা। শ্রীশ্রী কালীপূজা ও পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির প্রাঙ্গণ নতুন সাজে সাজানো হয়েছে। ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির ও পৌষ সংক্রান্তি মেলা কমিটির সাধারণ সম্পাদক জয়দেব ঘোষ জানান, মাতৃ পূজার মধ্য দিয়ে আজ বুধবার থেকে ৬দিন ব্যাপী মহা ধুম-ধামের সাথে শুরু হবে পৌষ সংক্রান্তি মেলা। এ উপলক্ষে আজ (১৫ জানুয়ারি) বুধবার সকাল ১১টায় ঝাউডাঙ্গা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টার পর শুরু হবে শ্মশান কালীপূজা ও প্রসাদ বিতরণ। সন্ধ্যা ৬টায় আলোচনা ও অতিথি আলোচনা সভা। রাত ৮টার পর বাউল সঙ্গীত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর ২টায় পদাবলি কীর্তন ও আনন্দ বাজার। রাত ৮টায় অনুষ্ঠিত হবে সামাজিক যাত্রাপালা। শুক্রবার দুপুর ২টায় পদাবলি কীর্তন ও আনন্দ বাজার। রাত ৮টায় অনুষ্ঠিত হবে সামাজিক যাত্রাপালা। শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় আলোচনা সভা ও রাত ৮টায় ধর্মীয় যাত্রাপালা মঞ্চস্ত হবে ভক্তের ডাকে কাঁদে ভগবান। রবিবার বিকাল ৩টায় শিশু ও মহিলাদের অংশগ্রহণে খেলাধুলা ও রাত ৮টায় পরিবেশিত হবে ব্যান্ড সঙ্গীত। সোমবার বিকাল ৩টায় খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। রাত ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *