ঢাকাMonday , 13 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে প্রতিষ্ঠাতাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 13 January 2020, 22:17

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাড. এম মনসুর আলী ও তার সহধর্মিণী বেগম রোকেয়া মনসুর এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু’র সভাপতিত্বে প্রতিষ্ঠাতাদের কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহকারী অধ্যাপক বিএম আবেনুর রহমান, আব্দুর রউফ, মোশাররফ হোসাইন, আবু মুছা ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শ.ম মমতাজুর রহমান, মো. নুরুজ্জামান, ইন্দ্রজিত কুমার মন্ডল, আমজাদ হোসেন, সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, রেজাউল হক, তারক চন্দ্র সরকার, নাজিমুদ্দীন আহমেদ, তৌহিদুর রহমান, সুকুমার ঘোষ, ইকবাল খলিল খান, হাফিজুর রহমান, বিকাশ চন্দ্র মিস্ত্রি, গোবিন্দ দুলাল বর, আওছাফুর রহমান, রতন কুমার ঘোষ, সৈয়দ মাহমুদুর রহমান, মো. সাইফুজ্জামানসহ শিক্ষক, কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়ানুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন হাজী তফিলউদ্দীন আলিম মহিলা মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা রমিজ উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *