দেবহাটায় প্রতিবন্ধী পরিবারকে পুলিশের ভয় দেখিয়ে নগদ অর্থ সহ লক্ষাধীক টাকা লুটপাট
পারুলিয়া প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় এক পরিবারের ৩ ভাই বোন প্রতিবন্ধী। মানবেতর জীবন যাপন তাদের। কোন কাজ করতে না পারায় বাড়িতে গবাদি পশু পালন করে চলছিল তাদের সংসার। কিন্তু সাম্প্রতিক সাপমারা খাল খনন করায় সরকারি জমি থেকে তাদেরকে উচ্ছেদ হতে হয়েছে। সে কারণে তাদের গবাদি পশু বিক্রয় করে দিতে হয়। এরপর তাদের আশ্রয় হয় পাতাখালি গ্রামের রাস্তার পাশের খাস জমিতে। কিন্তু গত ১২জানুয়ারী সখিপুর গ্রামের মৃত. নুর আলী সরদারের ছেলে আনোয়ার হোসেন তাদেরকে জানায় যে, থানায় তাদের নামে একটি অভিযোগ রয়েছে। তাদের থানায় দেখা করতে বলেছে জানানো হলে ঐ পরিবারের ৩ প্রতিবন্ধী সদস্য থানায় হাজির হয়। এই সুযোগ কাজে লাগিয়ে আনোয়ার কয়েকজনকে সাথে নিয়ে ঐ পরিবারে লুটপাট চালায়। তাদের ঘরের তালা ভেঙে অনাধিকার ভাবে প্রবেশ করে নগদ ৩লাখ ৫০হাজার টাকা এবং ব্যবহৃত প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে চলে যায়। স্থানীয়রা বাধা দিলে প্রভাব খাটিয়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে। এ ধরনের ঘটায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

Leave a Reply