কুলিয়ার দু:স্থদের মাঝে কম্বল বিতরণ
কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড পুষ্পকাটি ও খাসখামার গ্রামের জনসাধারণদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩জানুয়ারী) বিকাল ৪টায় প্রোফেসর মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন, কুলিয়া ইউনিয়ন এখন দালালমুক্ত। তিনি ওয়ার্ডের মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধান করার কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্যা ফাতেমা খাতুন ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো: গোলাম রব্বানী। এসময় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আ: সাত্তার ও নাজমুল হুদা। এসময় মিজানুর রহমান, অহিদুজ্জামান ও শাহিনুর ইসলাম, রুহুল আমিন, মোসলেম আলী, শাহিনুজ্জামান (রিপন), এন্তাজ আলী সরদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুনছুর আলী মাস্টার। মত বিনিময় অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে গরিব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply