ঢাকাSunday , 12 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 12 January 2020, 19:46

বেনাপোল প্রতিনিধি : শার্শায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ৮ দলীয় নকআউট “ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট”র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার বালুন্ডা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি আয়োজন করেছেন উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়নের বালুন্ডা সূর্যোদয় ক্রিকেট একাদশ। উপজেলার ৮টি ইউনিয়নের খেলোয়াড় দল পর্যায় ক্রমে অংশ গ্রহণ করে। গতকাল রবিবার (১২ জানুয়ারি) ফাইনাল ম্যাচে “বেনাপোল পৌর ক্রিকেট একাদশ” বনাম “শার্শা ইউনিয়ন ক্রিকেট একাদশ” অংশ গ্রহণ করে। টসে জিতে বেনাপোল পৌর ক্রিকেট একাদশ ১০ উইকেট হারিয়ে ৭৫ রান করে। পরে শার্শা ইউনিয়ন ক্রিকেট একাদশ ১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *