ঢাকাSaturday , 11 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 11 January 2020, 22:49

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এ ক্যাম্পেইন’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ডা. মৃত্যুঞ্জয় সরদার, ডা. সানজানা উলফাত চাঁদনী, ডা. গোলাম মোস্তফা, ডা.তাহাজ্জুত হোসেন, ডা. মোয়াজ আবরার, ডা. মোহাম্মদ শাহিনুর ইসলাম, ডা. মোহাম্মদ সাফায়েত দোজা, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, ডা. রনজিত কুমার মন্ডল প্রমুখ।
‘‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার ২৯০ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬৩১ জন শিশুর মধ্যে ৩৫৯৪ শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৭৯০৮ জন শিশুর মধ্যে ২৭৬৩৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *