ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে ছেঁড়া ফাটা ‘টি’-শার্ট সরবরাহের অভিযোগ
এস, এম, মোস্তফা কামাল, শ্যামনগর : শ্যামনগরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র্যালিতে ছেঁড়া ও ফাটা ‘টি’-শার্ট সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ অংশগ্রহণকারীদের। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র্যালিতে অংশগ্রহনকারীদের জন্য বরাদ্দ দেয়া ‘টি’-শার্টের দুরাবস্তা সকলকে রীতি মত অবাক করেছে। জানা গেছে ‘ওয়ান মোর জিরো কমিউনিকেশন লিমিটেড’ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নামীয় প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালনের জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছেন। ঢাকাস্থ প্রগতি স্বরনীর প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র্যালির জন্য ‘টি’-শার্ট সরবরাহেরও দায়িত্বে ছিলেন। এমন একটি বৃহৎ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জোড়াতালি দেয়া আর পৃথক সেলাইযুক্ত ‘টি’-শার্ট সরবরাহের ঘটনা প্রশাসনসহ স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান জানান, শ্যামনগর উপজেলায় মোট ১৭০ টি ‘টি’-শার্ট পাঠানো হলেও তার মধ্যে ৭৫টি ছেঁড়া, ফাটা ও সেলাইযুক্ত। এবিষয়ে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম রাজু মুটোফোনে প্রতিবেদককে জানান, সরবরাহকৃত সব ‘টি’-শার্ট নতুন করে প্রোডাকশন করা। ছেঁড়া ফাটা হওয়ার কথা না- জানিয়ে তিনি আরও বলেন হয়তোবা দুই একটার ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, যদি তেমন কোন অভিযোগ থাকে সংশ্লিষ্ট ইউএনও এর তরফ থেকে তাদেরকে অবহিত করার কথা। কিন্তু শ্যামনগরের ইউএনও তাদেরকে কোন অভিযোগ করেনি বলেও প্রতিষ্ঠানের দায়িত্বশীল ঐ কর্মকর্তা জানান। উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান জানান, স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র্যালির জন্য বরাদ্দ পাওয়া ‘টি’-শার্টের এমন দুরাবস্তার তথ্য তিনি মৌখিকভাবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ সম্পর্ক বিভাগকে জানিয়েছেন। দ্রæতই তিনি বিষয়টি লিখিতভাবেও সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন।

Leave a Reply