দেবহাটায় বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক চিত্র প্রদর্শন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উল্লেখযোগ্য বিভিন্ন চিত্র প্রদর্শনী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুজ্জামান, শরীফ মোহাম্মদ তিতুমীর, অধীর কুমার গাইন, আব্দুল হাই রকেট, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে আতশ বাজি’র আয়োজন করা হয়।

Leave a Reply