ঢাকাSaturday , 11 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুজিববর্ষে আমি কোন অসহায় মানুষকে শীতে কষ্ট পেতে দেবো না-এমপি রবি

admin ঢাকা
আপডেট: 11 January 2020, 20:49

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শীতের প্রকোপ বাড়ায় জেকে বসেছে কনকনে তীব্র শীত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষকে সামনে রেখে অসহায় গরিব শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকালে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের সুলতানপুর বাদশাহ ফয়সাল মসজিদের সামনে অসহায় গরিব শীতার্ত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি বলেন, ‘মুজিববর্ষে জাতির জনকের জন্মশতবার্ষিকীতে আমি সাতক্ষীরার কোন অসহায় মানুষকে শীতে কষ্ট পেতে দেবো না। আমি বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। আমার এলাকার সকল অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষে দলীয় নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে শীতবস্ত্র কম্বল পাঠিয়েছি।’
এ সময় শীতার্ত দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মকসুমুল হাকিম, মো. আব্দুর রহিম বাবু, মীর হাবিবুর রহমান বিটু প্রমুখ। এসময় প্রায় ২ শতাধিক গরিব-দুঃখী শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র কম্বল বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *