পৌর আওয়ামী লীগের অফিস উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় শহরের নাজমুল স্মরণী’র সাবেক আই.এফ. আই সি ব্যাংকের নীচে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে ফিতা কেটে পৌর আওয়ামী লীগের অফিস উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো. আসাদুজ্জামান বাবু, শেখ হারুন উর রশিদ, শেখ নুরুল হক, মোহাম্মদ আবু সায়ীদ, মকসুমুল হাকিম, জে.এম ফাত্তাহ, অ্যাড. অনিত কুমার মুখার্জী, সদস্য ডা. মুনছুর আহমেদ, কোহিনুর ইসলাম, মো. সাহাদাৎ হোসেন শেখ শফি উদ্দীন সফি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।

Leave a Reply