মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ ভদ্রখালী গ্রামের ফোরকানিয়া মাদ্রাসার সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করতে না পেরে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সম্পাদককে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভদ্রখালী গ্রামের ফোরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের সাবেক নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২৬মে‘ ১৭ তারিখে মুসুল্লীদের সর্বসম্মতিক্রমে একই এলাকার মৃত আরশাদ আলী মোড়লের ছেলে আমির আলী মোড়লকে সভাপতি এবং মৃত রহমুতুল্লাহ গাজীর ছেলে নুর ইসলাম গাজী সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে তারা মসজিদ এবং মাদ্রাসার সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করিয়ে নেওয়ার পায়তারা শুরু করে। এ ঘটনায় আমরা ৯ জন সদস্য প্রতিবাদ করলে কৌশলে ওই সম্পদ লোভী সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদেরকে বাদ দিয়ে নতুন ৯জন সদস্যকে অন্তভর্‚ক্তি করেন। এ ঘটনায় আমরা প্রতিকার চেয়ে গত ১ জানুয়ারি ২০২০ তারিখে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং ৭ জানুয়ারি ২০২০ তারিখে কালিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করি। এছাড়া যাতে কোন ভাবে তারা মাদ্রাসার সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিতে না পারে বিষয়ে আদালতে একটি মামলাও করেছি। মামলা নং- ০১/২০ এবং শামছুর রহমানকে সভাপতি ও মো: আবু তাহের গাজীকে সাধারণ সম্পাদক করে একটি প্রতিবাদ কমিটি গঠন করেছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আবু তাহের, কামরুল ইনলাম, শাহাজান আলী গাজী, সুরাত আলি গাজী, শেখ জাহিদুর রহমান, শেখ হাফিজুর রহমান ও ক্বারী মোসলেম উদ্দিন।

Leave a Reply