ঢাকাFriday , 10 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ফসলের ক্ষেত থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 10 January 2020, 21:47

শ্যামনগর অফিস: শ্যামনগরের বল্লভপুরে ফসলের ক্ষেত থেকে মরিয়ম খাতুন (২২) নামে এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সকাল ৯টার দিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে। নিহত মরিময় খাতুন শ্যামনগর উপজেলা সদরের পাথরঘাটা গ্রামের পানের দোকানদার আব্দুল কাদেরের মেয়ে। সে শ্যামনগর সরকারি মহসীন কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতের পরনে প্যান্ট গেঞ্জি ছিল। তার ব্যবহৃত ওড়নাটি গলায় পেঁচান ছিল। নিহতের পিতা আব্দুল কাদের জানান, দু’দিন আগে মরিময় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় ৯ জানুয়ারি শ্যামনগর থানায় জিডি করা হয়। তবে তাকে কী কারণে এবং কারা হত্যা করেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তবে এটি হত্যাকাÐ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য নার্গিস আক্তার জানান, মরিয়মকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ বিলের মধ্যে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তিনদিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। মরদেহ উদ্ধারের সময় তার গলায় ফাঁস লাগানো ছিল। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *