ঢাকাThursday , 9 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 9 January 2020, 21:00

নিজস্ব প্রতিনিধি : “মুজিববর্ষের অঙ্গিকার, পৌরসভার ০৭নং ওয়ার্ড হবে ডিজিটাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মুজিববর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় পৌরসভার ০৭নং ওয়ার্ড কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় পৌরসভার ০৭নং ওয়ার্ডের ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু, কাউন্সিলার ফারহা দীবা খান সাথী প্রমুখ। এসময় ৮০০জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আত্মমানবতার সেবায় প্রতিবছরের ন্যায় পৌর কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু শীতের কষ্ট লাঘবে পৌরসভার ০৭নং ওয়ার্ডের ৮০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে তার পক্ষ থেকে এ কম্বল বিতরণ করেন। অসহায় মানুষ কম্বল পেয়ে বেজায় খুশি মনে পৌর কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র জন্য দোয়া করে বাড়ি ফেরেন। এসময় উপস্থিত ছিলেন ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *