ঢাকাWednesday , 8 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি ষড়যন্ত্র মূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 8 January 2020, 22:32

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় আশাশুনি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করে ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল জানান- আমরা ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইনের নেতৃত্বে প্রায় দু’বছর ধরে সফলতার সাথে দায়িত্ব পালনসহ বিগত জাতীয় ও উপজেলা পরিষদ নির্বাচনে কঠোর পরিশ্রম করে দলীয় বিজয়ে ভূমিকা রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছি। আমাদের জানামতে ছাত্রলীগের সভাপতি আসমাউল ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ও আওয়ামী পরিবারের সন্তান। ছাত্রলীগের সুনাম সুখ্যাতি ও প্রশংসনীয় কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধী একটি ষড়যন্ত্রকারী চক্র নেতা কর্মীদের বিরুদ্ধে কুৎসা রটনা ও তাদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে সাজানো ব্যক্তিকে দিয়ে মিথ্যা মামলা দায়েরসহ একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করিয়ে যাচ্ছে। এমনকি তাকে জড়িয়ে সরকারী অফিসে চাঁদাবাজি, ছিনতাই, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাদিকের সহযোগী, হঠাৎ করে রাজনীতিতে উত্থান, কমিটি বাণিজ্য, মাদকাসক্ততা, ধর্ষক ও বিবাহিত হিসেবে আপত্তিকর মনগড়া ও কাল্পনিক অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করে চলেছে উক্ত স্বাধীনতা বিরোধী চক্র। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে পারলে তিনিসহ আমরা দল থেকে পদত্যাগ করব। এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভির রহমান রাজ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা শাহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সদস্য সাব্বির হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি রাফসানসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *