ঢাকাWednesday , 8 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সাথে বেসরকারি ক্লিনিক মালিকদের শুভেচ্ছা বিনিময়

admin ঢাকা
আপডেট: 8 January 2020, 20:20

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ। বুধবার (০৮ জানুয়ারি) সকালে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা পরিষদে তার কার্যালয়ে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং তাদের সাংগঠনিক কর্মকান্ডে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, আ.ম আক্তারুজ্জামান মুকুল, মো. কামরুজ্জামান রাসেল, আবুবক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, সদস্য বিধান চন্দ্র রায়, কৃষ্ণপদ পাল, পুলক পাল, রেজাউল্লাহ, আনারুজ্জামান ও শফিসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *