ঢাকাWednesday , 8 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলমগীর হোসেন আলো হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

admin
January 8, 2020 8:11 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের আলমগীর হোসেন আলো হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের নিহত আলমগীর হোসেন আলোর বৃদ্ধা মা খাদিজা বেগম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ছেলে আলোকে গত ৩০/০৭/২০১৯ ইং তারিখ দিবাগত রাতে গোবিন্দকাটি গ্রামে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনা সাতক্ষীরার স্থানীয় ও আঞ্চলিক পত্রিকাসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার হয়। যা সমগ্র দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। আর এ জঘন্য হত্যাকান্ডে আমার ছেলের প্রথম স্ত্রীর পিতা গোবিন্দকাটি গ্রামের আনসার আলী ধাবকের নেতৃত্বে তার মেয়ে আয়েশা খাতুন (আলোর স্ত্রী), তার বড় ভাই আলমগীর হোসেন, ছোট ভাই ইকবাল হোসেন, একই এলাকার জিয়াউর রহমান, আজাদ সরদার ও রবিউল ইসলাম ওরফে রবি সরাসরি জড়িত। যাদের নাম এজাহারে স্পষ্ট উল্লেখ রয়েছে। এছাড়া পুলিশ যে চার্জশীট আদালতে দাখিল করেছেন তাতে উল্লেখিত আসামিরা যে, হত্যাযজ্ঞে সরাসরি জড়িত তা ১৬৪ ধারায় স্বীকারও করেছে। অথচ অত্যান্ত পরিতাপের বিষয় বিষয় গত ১০/১২/২০১৯ ইং তারিখে উক্ত আত্মস্বীকৃত খুনিরা আদালত থেকে জামিন পেয়েছে। যা শুধু আমাকে নয়, সমগ্র বিবেকবান মানুষকে হতবাক করেছে। এভাবে যদি আসামিরা জামিন পেয়ে যায় তাহলে তো আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বলে কিছুই থাকবে না। এছাড়া কার বা কাদের ইশারায় এজহারে বর্ণিত আসামিদের নাম চার্জশিটে বাদ দেয়া হয়েছে তা আমাদের বোধগম্য নয়। সংবাদ সম্মেলন থেকে তিনি (খাদিজা) এ সময় তার ছেলে হত্যার সুষ্ঠু ও ন্যায় বিচার দাবীসহ আত্মস্বীকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, খাদিজা বেগমের ছেলে আফতাবুজ্জামান, আবু বকর সিদ্দিক, ওলিয়ার রহমান, গোলাম কিবরিয়া, আসাদুজ্জামান, নিহত আলোর বর্তমান স্ত্রী (দ্বিতীয় স্ত্রী) রহিমা খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।