শ্যামনগরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের প্রস্তুতি সভা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ ও সুষ্ঠু ভাবে পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর সহকারী কমিশনার ভুমি আব্দুল হাই সিদ্দিকি, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইচ চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, উপজেলা টি এইচ ও অজয় সাহা, প্রমুখ। প্রস্তুতি সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ ও সুষ্ঠু ভাবে পালন উপলক্ষে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

Leave a Reply