ঢাকাTuesday , 7 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াপাড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা

admin
January 7, 2020 9:00 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীরহাট বাজারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজার কমিটি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎচন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, এস আই নয়ন চৌধুরী, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ইমান আলী, আবুল কাশেম, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, এলাকায় চুরি, ডাকাতি, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ছিনতাই সহ সকল ধরনের অপরাধ দমন করতে পুলিশ সব সময় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের পাশাপাশি সমাজের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে কাজ করতে হবে। সরকার চুরি, ডাকাতিসহ সকল অপরাধ নির্মূল করতে বদ্ধ পরিকর। তাই সকলের প্রচেষ্টা থাকলে এলাকা থেকে সব ধরনের অপরাধ দমন করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।