ঢাকাTuesday , 7 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 7 January 2020, 20:58

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কেরালকাতা ইউপি সদস্য জিয়াউর রহমানকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, উপজেলার দরবাসা গ্রামের মৃত রমজান আলীর ছেলে জিয়াউর রহমান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একজন নির্বাচিত ইউপি সদস্য। আমার প্রতিদ্ব›দ্বী প্রার্থী আমার এ বিজয় মেনে নিতে না পেরে আমাকে সামাজিক এবং রাজনৈতিক ভাবে হেয় করতে নানা ষড়যন্ত্র শুরু করে। এরই জের ধরে গত ৩ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর কমিটি গঠন নিয়ে দরবাসা গ্রামের দরবাসা পশ্চিমপাড়া জামে মসজিদে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহতও হন। এবিষয়ে আমি কিছুই জানি না। যে ঘটনা আমি জানি না বা ঘটনাস্থলেও ছিলাম না, অথচ শহীদুল ও তার সহযোগীরা সেই ঘটনার সাথে আমাকে জড়িয়ে হয়রানির চেষ্টা চালাচ্ছেন এবং একের পর এক আমাকে বিভিন্নভাবে হয়রানি ও মিথ্যা মামলায় জড়িয়ে তাদের অসৎ উদ্দেশ্যে সফলের পায়তারা চালাচ্ছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি (জিয়াউর) এ সময় কুচক্রী শহীদুল ও তার সহযোগীসহ তার বিরুদ্ধে যারা মিথ্যা ষড়যন্ত্রের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *