ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে তারালী ও রতনপুরের জয়

admin ঢাকা
আপডেট: 5 September 2018, 23:02

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলায় জয় পেয়েছে তারালী ও রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় তারালী ইউনিয়ন ৩-০ গোলের ব্যবধানে নলতা ইউনিয়নকে পরাজিত করে। রতনপুর ইউনিয়ন ও ধলবাড়িয়া ইউনিয়নের মধ্যকার দিনের অপর খেলা গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে রতনপুর ইউনিয়ন ৫-৪ গোলের ব্যবধানে ধলবাড়িয়া ইউনিয়নকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারি হিসেবে ছিলেন সেলিম, সোহাগ ও গোপাল।
খেলা উদ্বোধন করেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *