ঢাকাSunday , 5 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 5 January 2020, 20:30

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের পৃথক স্থান থেকে আমীর আলী (৪৫) ও ফাতেমা খাতুন (২১) নামের দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ও কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তারা দুজনই পৃথক ঘটনায় দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছে।
মৃত ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের তাকিম গাজীর ছেলে আমীর আলী ও কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা জানান, আমীর আলীর মরদেহ নিজ বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অপরদিকে, ফাতেমা খাতুনের মরদেহ স্বামীর বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওসি জানান, দাম্পত্য কলহের জেরে তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *