ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 5 September 2018, 23:02

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নজরুল সম্মেলনে অংশগ্রহণকারীদের বাছাইয়ের লক্ষ্যে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক একরাম হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফফান রোজ বাবু ও সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক শহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, শিল্পকলা একাডেমির সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *