ঢাকাSaturday , 4 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin ঢাকা
আপডেট: 4 January 2020, 22:15

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জনতা ব্যাংক চত্বরে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন। সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সায়মুন ইসলাম তারিকের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তৈয়বুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা মিঠুন, শাহরুল, ইমদাদ, আমান, রনি, রাফসান, মিজান, শান্ত প্রমুখ। সভা শেষে কেক কেটে ও উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *