ঢাকাSaturday , 4 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কৃষ্ণনগরে শীতবস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 4 January 2020, 22:15

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি’র রামনগর গ্রামে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও নারীদের মাঝে বিনা লাভে ঋণ প্রদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) নবদীপ গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে রামনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির নির্বাহী পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন।
সমাজসেবক শাহিন মাহমুদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শেখ মুজিবুর রহমান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী, ইউপি সদস্য সাইফুর রহমান, নবদীপ সমবায় সমিতির ম্যানেজার ছিদ্দিকুর রহমান প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ এলাকার ৩৫০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়াও ২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে ৫০০ টাকা অনুদান প্রদান ও দু’জন নারীকে বিনা লাভে ১০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *