ঢাকাFriday , 3 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় শীত ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

admin ঢাকা
আপডেট: 3 January 2020, 20:15

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শীতের মধ্যে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতি জরুরী কাজ ছাড়া মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছে না। বৃষ্টি ও শীতে বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ গুলো। শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে শীত বেড়ে যায়, সাথে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় তাপমাত্র কমতে থাকে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯ মি. মি.। সকালে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, ঠান্ডাজনিত কারণে শিশুরা কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর-সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেশি বেড়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, এই শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *