ঢাকাFriday , 3 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আগামী বর্ষার আগে উপক‚লে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে : শ্যামনগরে বেড়িবাঁধ পরিদর্শন কালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

admin ঢাকা
আপডেট: 3 January 2020, 20:13

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপক‚লীয় এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার (৩ জানুয়ারি) প্রতিক‚ল আবহাওয়ার মধ্যেও তিনি উপক‚লীয় বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের জরাজীর্ণ ও ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, বুড়িগোয়ালিনা ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমুখ। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, এখানে সাতটি পোল্ডার রয়েছে। এর মধ্যে তিনটি পোল্ডার আমরা পরিদর্শন করেছি। বাধগুলো অত্যান্ত ঝুঁকিপূর্ণ। তিনি আরো বলেন, বর্তমান সরকার সুন্দরবন উপক‚লীয় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, খুলনার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ৭ টি পোল্ডারের আওতাধীন বেঁড়ী বাধ নির্মাণে ১২ হাজার ৯ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। চলমান এ সব প্রকল্পের কাজ আগামী বর্ষার মৌসুমের আগেই দ্রæত শেষ করা হবে। পরে তিনি খুলনার কয়রা উপজেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *