প্রতাপনগরে মা সমাবেশ অনুষ্ঠিত
Exif_JPEG_420 প্রতাপনগর প্রতিনিধি : দেশের সকল স্কুলে গণসচেতনতা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষে আশাশুনির প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য কামরুল ইসলাম, প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিয়াছাত আলী মামুন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগের সভাপতি আব্দুল বারিক,মোস্তাফিজুর রহমান, সিদ্দিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। বছরের পহেলা দিনে সকল ছাত্র-ছাত্রীর হাতে বই তুলে দিয়ে তিনি বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বক্তারা সকল শিশুর প্রাথমিক শিক্ষা সুনিশ্চত করতে সকল অভিভাবকের প্রতি উদাত্ত আহবান জানান।

Leave a Reply