ঢাকাThursday , 2 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে তুফান কোম্পানির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 2 January 2020, 21:54

এস,এম মোস্তফা কামাল, শ্যামনগর: ঘূর্ণিঝড় সিডর, আইলা ও বুলবুলে ক্ষতিগ্রস্ত শ্যামনগরে সাতক্ষীরার তুফান কোম্পানি লি: এর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আটুলিয়ার হাওয়ালভাঙ্গীর বায়তুল আমান পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তুফান কোম্পানি লি: এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ডা. আবুল কালাম বাবলা। মাস্টার মোর্তজা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আবুল কালাম বাবলা শীতবস্ত্রহীন মানুষের দুর্দশা ও কষ্টের বাস্তবতা প্রত্যক্ষ করলে দরিদ্র এবং অতি দরিদ্র পরিবারে শীতার্ত মানুষের পাশে বিত্তবানরা স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহŸান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক মতিয়ার রহমান সরদার, শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিক এস,এম মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম, মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতার্ত মানুষেরা এ ধরনের সাহায্য পাওয়ায় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এর পরিধি বাড়ানোর আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *