ঢাকাThursday , 2 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 2 January 2020, 21:35

স্টার্ফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আলোচনা সভা শুরু করা হয়। সংগঠনটির সাতক্ষীরা জেলা আহবায়ক আহসানুল কাদির স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। জেলা কৃষকদলের যুগ্ম আহŸায়ক সালাউদ্দীন লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য শের আলী, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সম্পাদক এইচ আর মুকুল, জেলা কৃষকদলের যুগ্ম আহŸায়ক আলী হাসান, স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ। এসময় সেখানে কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা এ সময় দেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *