ঢাকাThursday , 2 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় আমন ধান সংগ্রহের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 2 January 2020, 21:29

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ব্যাপক প্রচারনা শেষে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে সরকারি মূল্য কেজি প্রতি ২৬ টাকা দরে ১ টন ধান ক্রয় করে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। সংশ্লিষ্ট দপ্তর জানান, সরকারি নির্দেশনা মতে ১টি পৌরসভা ও ১০ ইউনিয়ন থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ১ হাজার ৭ শ ৯৬ জন কৃষকের কাছ থেকে ১ টন করে ১,৭৯৬ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুবউন্নয়ন কর্মকর্তা মো: রেজাউল করিম, খাদ্য গুদাম কর্তকতা মো: হাবিবুর রহমান, স্থানীয় অনুকুল সরকার, অনাথ বন্ধু সরকার, আঃ রাজ্জাক, নারায়ন চন্দ্র সিংহ, প্রনব সরদার ও কৃষক বিশ্বনাথ দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *