ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বঙ্গবন্ধু টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কপিলমুনি ও চাঁদখালীর জয়

admin ঢাকা
আপডেট: 5 September 2018, 22:42

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) জয় পেয়েছে কপিলমুনি ও চাঁদখালী ইউনিয়ন।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দিনে বিকাল ৩টায় কপিলমুনি একাদশ লস্কর একাদশকে ২ গোলে পরাজিত করে। এদিকে একইদিনে বিকাল ৫টায় চাঁদখালী একাদশ গদাইপুর একাদশকে টাইব্রেকারে ৪ গোলে পরাজিত করে।
খেলা চলাকালে উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. নূরুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল আউয়াল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, এসআই আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, লস্কর প্যানেল চেয়ারম্যান তাজউদ্দীন ও রফিকুল ইসলাম, চাঁদখালী প্যানেল চেয়ারম্যান আককাছ ঢালী, লুৎফর রহমান, ইউপি সচিব আব্বাস উদ্দীন প্রমুখ। খেলা পরিচালনা করেন মিনারুল ইসলাম, তুষার কান্তি ও মঞ্জুরুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *