ঢাকাWednesday , 1 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব

admin ঢাকা
আপডেট: 1 January 2020, 22:40

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বই উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে বছরের প্রথম দিনে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক দিবসের শুভ উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল। প্রভাষক মুকুন্দ কুমার মন্ডলের সভাপতিত্বে এবং অধ্যক্ষ গাজী মো: সফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শমসের আলী ঢালী, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, শচীনচন্দ্র নাথ মন্ডল, মো. আলাউদ্দীন, মোস্তফা নুর মোহাম্মদ, আসাদুজ্জামান, প্রবীর রপ্তান, হামিদুল ইসলাম, রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, প্রভাষক দেবাশীষ মন্ডল, জহুরুল হক, ব্রজেশ্বর কুমার, নাসিরউদ্দীন, শংকর কুমার, নুর হোসেন, সওকাত হোসেন, মাওলানা মোস্তফা নূর হোসেন, ইসমাতারা, আলমগীর কবীর, করুনা বালা, সনজিত কুমার, নাসিরউদ্দিন ও রাজগুল বাহার সহ অভিভাবকবৃন্দ, সূধীমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। বছরের প্রথম দিনে পাঠ্য পুস্তক হাতে পাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষানুরাগী সচেতন মহল বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *