ঢাকাWednesday , 1 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীরর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বই উৎসব

admin ঢাকা
আপডেট: 1 January 2020, 22:32

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে এ উৎসব পালন করা হয়।
সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুন্নেছা খানমের সভাপতিত্বে বই উৎসবে সহকারী শিক্ষক মারুফা খানম, শারমীন সুলতানা, তানভীর সুলতানা নিপা প্রমুখ উপস্থিত থেকে কোমলমতি ছাত্রছাত্রীদের নতুন তুলে দেন।
গাভা এ.কে.এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহজুদ্দীন সরদারের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। এসময় এডিএস প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর মুকুল, বীরমুক্তিযোদ্ধা মাস্টার সন্তোষ কুমার দাশ, প্রেমাংশু বিশ্বাস, দীপংকর, কংকন দাশ, কৃষ্ণ বন্ধু প্রমুখ। এসময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণ ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টালে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, আলমগীর কবীর মুকুল, প্রধান শিক্ষক মানস কুমার বসু, সহকারী শিক্ষক নাজনীন সুলতানা, কনিকা রানী, সাধন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
ফিংড়ী এতিমখানায় আব্দুল সবুর কচিনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, আলমগীর কবীর মুকুল, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ বই উৎসবে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *