ঢাকাWednesday , 1 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

admin
January 1, 2020 10:27 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: নতুন বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় “পাঠ্য পুস্তক উৎসব দিবস-২০২০” পালিত হয়েছে। এ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বুধবার (১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চোৗধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস প্রমুখ। এরপর, সাতক্ষীরা সিলভার জুবলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে জেলার চাহিদা অনুযায়ী ৩২ লাখ ৫৮ হাজার ৬৭০ পিচ বই এবং চাহিদা অনুযায়ী জেলায় প্রাথমিক স্তরের ৯ লাখ ৪৩ হাজার ২১৫ পিচ বই বিতরণ করা হয়েছে। এদিকে, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা তাদের হাতে নতুন বই পেয়ে আনন্দ উৎফুল্লে মেতে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।