ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় জলমহল নিয়ে হামলা ও পাল্টা হামলার ঘটনায় আটক ২, আহত ৩

admin ঢাকা
আপডেট: 5 September 2018, 22:36

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জলমহলের বাসা-বাড়িতে হামলা, মারপিট এবং ভাঙচুরের অভিযোগে পাল্টা হামলা ও মারপিটের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তিনজন আহত হয়েছে।
মিনহাজ নদীর বদ্ধ জলমহলের ইজারাদার বন্ধন মৎস্য সমিতির সভাপতি ওয়াহেদুজ্জামান খোকন অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দীর্ঘদিনের প্রতিপক্ষ সাবেক সেনা সদস্য আব্দুর রবের লোকজন তার জলমহলের দ্বিতীয় খÐে হামলা চালিয়ে বাসা বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় কামরুজ্জামান নামে একজন আহত হয়। এর রেশ ধরে ওয়াহেদুজ্জামান সমর্থিত বিএম এনামুলের লোকজন ওই দিন রাত ২টার দিকে পাল্টা হামলা চালিয়ে আব্দুর রবের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এসময় মারপিট করে গফুর গাজী ও মোস্তাককে আহত করে।
এ ব্যাপারে আব্দুর রব অভিযোগ করেছেন, ওই সময় তার পিতা গাজী আব্দুস সাত্তারকে এনামুলের লোকজন অপহরণ করে নিয়ে ব্যাপক মারপিট করে।
এ ব্যাপারে ওসি অপারেশন প্রবীর চক্রবর্তী জানান, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে যাই। পরে বুধবার সকাল ৯টার দিকে এস. আই বাবুল হোসেন ওয়াহেদুজ্জামানের জলমহলের বাসা থেকে সাত্তার গাজীকে উদ্ধার করে। এসময় এনামুলের ভাই আসাদুল ইসলাম ও রবিউল মিস্ত্রীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আব্দুর রব বাদী হয়ে গ্রেফতারকৃত দুই ব্যক্তিসহ ২১জনের বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা দায়ের করেছে, যার নং-১২।
এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, জলমহলে ভাঙচুর, মারপিটের ঘটনা ভিন্নখাতে নিতে এনামুল সমর্থকরা অতি রঞ্জিতভাবে ওই রাতেই সেনা সদস্যের বাড়িতে হামলা চালিয়ে তার পিতাকে অপহরণ করেন। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *