ঢাকাWednesday , 1 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাঠ্যপুস্তক দিবসে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় রঙিন বই উৎসব

admin ঢাকা
আপডেট: 1 January 2020, 22:20

ডেস্ক রিপোর্ট: আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন জেলা আ’লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ তহিদুর রহমান ডাবলু, কাজী সিরাজুল হক, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক মো. মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মোমীন আলী, আব্দুল করিম, আমিনুর রহমান প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক/ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত করেন আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *