ঢাকাWednesday , 1 January 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে বই উৎসব পালন

admin
January 1, 2020 10:12 pm
Link Copied!

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে জাতীয় বই বিতরণ উৎসব উৎসব মুখর পরিবেশে পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক দিবসের শুভ উদ্বোধন করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ। কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ এসএম আব্দুল হাইয়ের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কর্মকর্তা টি এম সোহরাব হোসেন, মো: রাজগুল ইসলাম, গোলাম সারোয়ার, রাজগুল ইসলাম সরদার, সানাউল্লাহ সরদার, সেবক রফিকুল ইসলাম মোল্লা, জিএম জামিনুর রহমান, আব্দুল্লাহ সুলতান, রেজাউল ইসলাম, গ্রাম্য ডা. আসাদুল ইসলাম, আশরাফুল ইসলাম সহ অভিভাবকবৃন্দ, সূধীমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। বছরের প্রথম দিনে পাঠ্য পুস্তক হাতে পাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষানুরাগী সচেতন মহল বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।