ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাজাকার খালেক ও টিক্কা খানের যুদ্ধাপরাধ মামলার সাক্ষীকে হুমকির দেওয়ার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 5 September 2018, 22:32

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় যুদ্ধাপরাধী মামলার সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিরাপত্তা ও বিচার চেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা গ্রামের মৃত ফেরাজ উদ্দন গাইনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. ইমান আলী গাইন সাতক্ষীরার বহুল আলোচিত কুখ্যাত রাজাকার শিরোমনি মাওলানা আব্দুল খালেক মন্ডল ওরফে কসাই খালেক ও জহিরুল ইসলাম ওরফে টিক্কা খানের যুদ্ধাপরাধী মামলার সাক্ষী। যুদ্ধাপরাধী মামলার সাক্ষী হওয়ার কারণে বৈকারী ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের মৃত জসিম উদ্দীন সরদারের ছেলে মো. আবুল কালাম আবুল প্রকাশ্যে তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বলে মাওলানা সাহেব ও জহিরুল চাচার বিরুদ্ধে যারা সাক্ষী দেবে বেঁচে থাকলে তাদের হাত পা কেটে ফেলবো এবং যে মুখ দিয়ে সাক্ষী দেবে তাদের জ্বিহবা কেটে ফেলবো। এলাকা ছাড়া করবো।
এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার ও সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা মো. ইমান আলী গাইন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। দোষী ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনতা ও সচেতন মহল কুখ্যাত রাজাকার যুদ্ধাপরাধীর সহায়তাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *