ঢাকাTuesday , 31 December 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে জরিমানা

admin
December 31, 2019 10:29 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে চিংড়িতে অপ দ্রব্য পুশ করার দায়ে মাছ ব্যবসায়ী ও অবৈধ গাছ কর্তনকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কাদাকাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। বিজ্ঞ আদালতে আরার গ্রামের মৃত আনন্দ দাশের ছেলে মাছ ব্যবসায়ী রাম প্রসাদ দাশকে মাছ ও মাছজাত দ্রব্য অধ্যাদেশ ১৯৮৩ এর ১০ ধারামতে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে। পরে কাদাকাটি গ্রামের মৃত মতিয়ার রহমান বেগের ছেলে শহিদুল ইসলামকে সরকারি জমির গাছ কর্তনের দায়ে আটক করা হয় এবং বিজ্ঞ আদালত তাকেও ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে মুক্তি দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।